বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

আজমিরীগঞ্জে বজ্রপাতে দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু !!

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

আজমিরীগঞ্জে শিবপাশায় বজ্রপাতে হাওড়ে ধানকাটার সময় দুই ধানকাটা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার বিকাল ৩ টার দিকে শিবপাশা ইউনিয়নের দক্ষিণে ঝিলের বন হাওড়ে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বোরো মৌসুমে শিবপাশা ইউনিয়নের নোয়াহাটি গ্রামের মো: মোবারুল মিয়ার জমির ধানকাটার জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে নিহত কাফি ও মনিরুলদের ১৩ সদস্যের একটি ধানকাটার শ্রমিক দল আসে। প্রতিদিনের ন্যায় বুধবার মোবারুল মিয়ার জমির ধান কাটার জন্য শ্রমিক দল শিবপাশা দক্ষিণে ঝিলের বন হাওড়ে ধান কাটতে যায়।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মোঃ কাসিম মিয়ার পুত্র মোঃ আব্দুল্লাহিল কাফি(২৩) অপরজন একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের মোঃ ফাদু মন্ডলের পুত্র মোঃ মনিরুল ইসলাম(৪৫)।

বিকেলে হঠাৎ করে আকাশ ঘন-কালো মেঘে ঢেকে পড়ে এবং ঝড়ো হাওয়ার সাথে ঘনঘন বজ্রপাত শুরু হলে মনিরুল ইসলাম ও কাফি বজ্রাঘাত হন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরবর্তীতে সরজমিনে গিয়ে দেখা যায়, নিহতদের লাশ নিজ বাড়িতে নেয়ার জন্য পরিবহন ব্যয় হিসেবে উপস্থিত স্থানীয়রা যার যার সাধ্যানুযায়ী টাকা দিয়ে যাচ্ছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মাঈদুল হাছান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিঁনি বলেন, লাশ দুইটির আইনি প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..