শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

আলোচিত বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

ফাষ্ট বাংলা ডেক্স
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, আজ সকাল পৌনে ১১টার দিকে চাঁদ আত্মসমর্পণের জন্য আদালতে আসেন। পরে তাকে আটক করে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তাকে গ্রেপ্তার করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার (১৯ মে) এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তারই পরিপ্রেক্ষিতে চাঁদকে গ্রেপ্তার করে পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার মো. রফিকুল আলম খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে দুপুর পৌনে ১২টায় আরএমপির সদরদপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন পুলিশ কমিশনার।

এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুনও চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..