বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

ছাগল চরানো নিয়ে বিরোধে প্রাণ গেল কৃষকের

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৩ বার পঠিত

হবিগঞ্জের বাহুবলে ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বালিচাপড়া গ্রামে ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহত আ. সাত্তার (৫০) বালিচাপড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুস সাত্তার ও তার ভাই মো. আলতা মিয়া তাদের বাড়ি থেকে ৪০০ গজ দূরে ধানের জমিতে স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার কাজ করছিলেন। সকাল ৮টার দিকে একই গ্রামের মোছা. রোকেয়া বেগম (৪২) ছাগলকে ঘাস খাওয়াতে পানির পাইপের কাছে দেন। এ সময় ছাগলে পানির পাইপ নষ্ট করে ফেলবে বললে রোকেয়ার সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় পাশের জমিতে কাজ করছিলেন রোকেয়ার স্বামী মো. ইয়াদ উল্লা ও তার ভাই নুরু উল্লাহ। তারা এগিয়ে এলে উভয়ের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে আব্দুস সাত্তার মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আব্দুস সাত্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সাথে জড়িত থাকায় রোকেয়াকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..