শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

জামিননামা জালিয়াতি করে হবিগঞ্জ কারাগার থেকে ৪ আসামির মুক্তি।

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পঠিত

হবিগঞ্জ জেলা কারাগার থেকে জামিননামা জালিয়াতির মাধ্যমে মাদক মামলার ৪ আসামি মুক্তি পেয়েছেন। হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার সিমছাইপৈর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে রুয়েল (২৬), কিরদাকাপন গ্রামের কিরন মিয়ার ছেলে আলী হোসেন আফজল (২২), শানিগঞ্জ উপজেলার পাগলা গ্রামের সজলু মিয়ার ছেলে আজাদ (২৩) এবং বীরগাঁও গ্রামের লেবু মিয়ার ছেলে শোয়েব মিয়া (২৭)। বুধবার (২৯ জানুয়ারি) আসামীরা কারাগার থেকে বের হয়ে যান।
আদালত সূত্রে জানা যায়- গত ৮ জানুয়ারি আইনজীবী ফয়সল আহমেদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে জামিন আবেদন কররে তা নামঞ্জুর হয়। ১৬ জানুয়ারি দায়রা জজ আদালতে মিসকেস করা হয়। ২৬ জানুয়ারি বিচারক জেসমিন আরা বেগম এই আবেদন খারিজ করেন।
আইনজীবী ফয়সল আহমেদ জানান- তিনি হাইকোর্টে জামিন আবেদন প্রস্তুতির জন্য আসামিদের স্বজনদের সাথে যোগাযোগ করলে জানতে পারেন, ৪ আসামী জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে গেছেন। এরপর তিনি আদালতের সংশ্লিষ্ট শাখায় বিষয়টি যাচাই করে দেখেন- মূলনথিতে জামিননামার কপি সংরক্ষিত নেই। এরপর কোর্ট পুলিশ অফিসের ডেসপাস রেজিস্ট্রার পর্যালোচনায়ও দেখতে পাওয়া যায় যে, কারাগারে ভুয়া জামিননামা পাঠানো হয়েছিল।
হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুজিবুর রহমান জানান- আদালতের সংশ্লিষ্ট কর্মচারী যথানিয়মে জামিননামা কারাগারে নিয়ে আসেন এবং তাতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের স্বাক্ষর ছিল। যাচাই শেষে আসামিদের মুক্তি দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির শাকিল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, তিনি বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছেন। তবে কোর্ট ইন্সপেক্টর নাজমুল হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মামলার বিবরণে জানা যায়- গত ৬ জানুয়ারি সকাল ৬:৪৫ মিনিটে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলক্রসিং মসজিদের সামনে একটি প্রাইভেট কার আটক করে র‌্যাব-৯, সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গাড়ি তল্লাশিতে ৩৫ কেজি গাঁজা (মূল্য প্রায় ৭ লাখ টাকা) উদ্ধার করা হয় এবং চারজনকে আটক করে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..