মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৭১ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে নারীর দেহে টেপ দিয়ে গাজার প্যাকেট প্যাচানো বিশেষ কায়দায় লুকায়িত ১২ কেজি ভারতীয় গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
গতকাল বিকেল ৩টায় পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস এর নেতৃত্বে এসআই লিটন রায় সহ একদল পুলিশ উপজেলার বগাডুবি রেলগেইট চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতাররা হলেন, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলা এলাকার সুমন মিয়ার স্ত্রী আমেনা খাতুন (৪০), চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা আব্দুল ছাত্তারের স্ত্রী রেহানা (৪৫), নরসিংদী জেলার রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জসিম মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩৫) ও চুনারুঘাট উপজেলার গাদিশাইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে সিএনজি চালক রায়হান (২০)।

এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাজার চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি চৌরাস্তা রেলগেইট এলাকায় পুলিশ পরিদর্শক তদন্ত প্রজিত কুমার দাস এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বোরকা পরা অবস্থায় সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে আমিনা ও রেহানার নামে ওই দুই নারীর দেহ তল্লাশী করা হয়।

এসময় ওই দুই নারীর স্পর্শ কাতর স্থানে টেপ দিয়ে পেচানো বারো কেজি গাঁজা জব্দ করা হয়। ওসি হিল্লোল রায় বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে একে-অপরের সহযোগিতায় ভিন্ন ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে বলে প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। পরে কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরক কারাগারে পাঠানো হয়েছে ।

এছাড়াও সোমবার দিবাগত রাতে থানার উপপরিদর্শক এসআই লিটন রায়ের নেতৃত্বে এসআই মুনির হোসেন সহ একদল পুলিশ চুনারুঘাট উপজেলার নলুয়া চাবাগান ফেক্টরী এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে মাদক উদ্ধার করে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি হিল্লোল রায় জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..