মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

পটুয়াখালীতে বন্ধ রয়েছে নৌ চলাচল ও বিদ্যুৎ সরবরাহ

Desk Report
  • আপলোডের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২০০ বার পঠিত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পটুয়াখালীতে রোববার (২৩ অক্টোবর) রাত থেকে ধমকা হাওয়াসহ মাঝারি ও ভারি বৃষ্টি শুরু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) গত ২৪ ঘণ্টায় ৮৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
এদিকে সকালে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলায় বন্ধ রয়েছে নৌযান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ।
ইতোমধ্যে জেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ২৬টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে।
প্রয়োজন হলে শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি বহুতল ভবনগুলোও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গৃহপালিত পশুদের জন্যও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় ২ লাখ ২৭ হাজার ৫শ নগদ টাকা এবং ৩শ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
এছাড়া সরকারের কাছ থেকে ২৫ লাখ নগদ অর্থ এবং ২০ হাজার প্যাটেক শুকনো খাবার সরকারের কাছে চাহিদা পত্র দাখিল করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।
জেলা স্বাস্থ্য বিভাগ ঘূর্ণিঝড়-পরবর্তী জরুরি সেবা দেওয়ার জন্য ৭২টি মেডিকেল টিম গঠন করেছে।
এদিকে নদীতে সব ধরনের নৌযান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ছে।
উপকূলীয় এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে বা সাইক্লোন শেল্টারে যাওয়ার জন্য মাইকিং করছে কোস্টগার্ড, রেড ক্রিসেন্ট, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিপিপি। এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েক হাজার স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..