বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে-এমপি মজিদ খান

ইখতিয়ার লোদী সানি
  • আপলোডের সময় : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ২২৬ বার পঠিত

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন-সরকার ক্ষমতায় আসার পর সারা দেশের ন্যায় বানিয়াচং-আজমিরীগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন হয়েছে। আবার আওয়ামীলীগ ক্ষমতায় আসলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

গতকাল মঙ্গলবার বিকেলে আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পাহাড়পুর আদর্শ কলেজ এমপিও ভুক্তিকরণ, আধুনিক ভবন নির্মাণসহ এলাকায় ব্যাপক উন্নয়ন করায় তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী সভাপতিত্বে এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,
জেলা আওয়ামীলীগ নেতা নজমুল হাসান, বানিয়াচং উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তকছির মিয়া, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, ইউপি চেয়ারম্যা মোবারুল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শুরু আগেই সাধারণ জনগণের উপস্থিতিতে পাহাড়পুর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..