বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

বামকান্দিতে রফিক মিয়া হত্যাকান্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যান কায়সারকে প্রধান আসামী করে মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে হাজী রফিক মিয়া হত্যাকান্ডের ঘটনায় লোকড়া ইউপি চেয়ারম্যান কায়সার রহমানকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামী করা হয়। নিহত হাজী রফিক মিয়ার ছেলে মোঃ সাকিব বাদী হয়ে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর থানাকে এফআইআর গণ্যে মামলাটি রুজু করার জন্য আদেশ দেন। জানা যায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে গত ৬ মার্চ বুধবার রাতে স্থানীয় একটি ওরসে নাগর দোলায় উঠা নিয়ে শিশুদের ঝগড়া হয়। এ নিয়ে বামকান্দি গ্রামের ওয়াহিদ মিয়া এবং হাজী রফিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য পর দিন ৭ মার্চ বৃহস্পতিবার সকালে বামকান্দি বাজারে সালিশ বৈঠক বসার জন্য হাজী রফিক মিয়া গেলে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা করে। এতে রফিক মিয়া গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রফিক মিয়ার পরে আব্দুস সোবহান (৬০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আরও প্রায় ৩০জন। গুরুতর আহত হাজী রফিক মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তিতে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হলে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজী রফিক মিয়ার মৃত্যু হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বামকান্দি গ্রামে হাজী রফিক মিয়ার লাশ দাফন করা হয়। একটি তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় দুটি হত্যাকান্ডের ঘটনায় বামকান্দি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..