মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

মোহাম্মদ শাহ্ আলম
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন উপলক্ষে উপজেলার শিক্ষকদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা ১৭ জুন শনিবার সকাল ১০টায় ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্ষের হল রুমে অনুষ্ঠিত হয়।
খাজা মঈনউদ্দীন চিশ্তী (রহ:) জামে মসজিদ বহুলার ইমাম মাওলানা দিদার আলী রেজভী’র সভাপতিত্বে ও মোহাম্মদ নায়েব হোসাইন এর পরিচালনায়,আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমেদ মানিক প্রমুখ।
২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুফতি কাজ্বী মো:আব্দুল কাইয়ুম সিদ্দিকী- সভাপতি, মোহাম্মদ নায়েব হোসাইন, সাধারণ সম্পাদক ও মাওলানা কারী আব্দুল আহাদকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন করা হয়।
পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন কমিটি গঠন করা হবে।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এই দেশে ধর্ম প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের অধিনে সারাদেশে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প রাজস্ব খাতে নেয়ার জন্য জোর দাবী জানান বক্তাগণ। আল্লাহ তায়ালা কবুল করুক, আমীন
পরে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও জনপ্রতিনিধি দের কাছে স্মারক প্রদান করা হবে ,

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..