শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

লাখাইয়ে হত্যা মামলার প্রধান আসামীসহ দুই জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | ফাষ্টবাংলা টোয়েন্টিফোর.কম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৪৬ বার পঠিত
হবিগঞ্জের লাখাই উপজেলার স্থানীয় বুল্লা বাজারে প্রিয়া সাউন্ডের দোকান কর্মচারীর হত্যা মামলার প্রধান আসামি সহ ২ আসামী কারাগারে। জানা যায় লাখাই উপজেলার স্বজনগ্রামের বাসিন্দা সাগর দাসকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তার পরিবার দাবি করে মৃতের পিতা সেন্টু লাল দাস বাদী হয়ে (২৪ জুলাই ২০২২) হবিগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করলে আদালত লাখাই থানাকে এফআইআরও নির্দেশ দেয়।
উল্লেখ্য লাখাই উপজেলার স্বজনগ্রামের বাসিন্দা সেন্টু লাল দাসের ছেলে সাগর দাস ( ২০) দীর্ঘদিন যাবত বুল্লা বাজারের প্রিয়া সাউন্ড সিস্টেমে কাজ করতো। গত এক দেড় বছরের পাওনা টাকার হিসাব নিকাশের জন্য সাউন্ডের দোকানের মালিক মোর্শেদ মান্নান রিপন, ফরহাদ মিয়া, রবিন মিয়া ও ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তির সাথে সাগর দাস হিসাব করতে বসে। এসময় সাগর দাসকে পাওনা টাকা কম দিয়ে গালিগালাজ করে বিদায় করে দেওয়ার চেষ্টা করে দোকান মালিক।
সাগর দাস এর প্রতিবাদ করায় গত ১৮ জুলাই উল্লেখিত ব্যক্তিগণ ও অজ্ঞাতনামা ৪/৫ জন ব্যক্তি মিলিত হয়ে ধারালো ও ভোতা অস্ত্র দিয়ে তার ডান হাতের বগলতলা রক্তাক্ত গভীর জখম, বাম হাতের কনুইয়ে কাটা জখম, পিঠের উপরে ডান ও বাম পাশে ছিলা জখম করে। এসময় প্রচুর রক্ত ক্ষরণে তার মৃত্যু হয়।ঘটনার পরপরই উল্লেখিত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । এসময় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে।
এ ঘটনায় মামলা দায়ের করার পর প্রধান আসামি সাউন্ডের দোকানের মালিক মোর্শেদ মান্নান রিপন সহ অপর আসামীগন গা ঢাকা দেয় গত ১৭ আগষ্ট হাইকোর্টে হাজির হয়ে মোর্শেদ মান্নান রিপন ও রবিন মিয়া তিন সপ্তাহের জন্য আগাম জামিন পান । অপর আসামী ফরহার মিয়া পলাতক রয়েছে। গত ২৭ অক্টোবর হবিগঞ্জ জেলা ও দায়রার জজ আদালতে হাজির হলে বিজ্ঞ আদালত দুই আসামীকে জেলহাজতে প্রেরণ করেন।
এ চাঞ্চল্যকর মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ইকবাল হৌসেন ভুইয়া, এডভোকেট সুফি মিয়া, এডভোকেট আইতুল ইসলাম। আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট হাফিজুর রহমান সহ আরো অনেকেই। এদিকে বাদী পক্ষের আইনজীবী ইকবাল হোসেন ভুইয়া দুই আসামি হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..