বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

হবিগঞ্জে অর্ধকোটি টাকার মালামাল ও যানবাহন আটক করেছে বিজিবি

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় ৫টি পৃথক অভিযান পরিচালনা করে ৫৩ লক্ষ ৭৭ হাজার ৭৮০ টাকা মূল্যের চোরাই পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী, আতশবাঁজি, গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর-সাইকেল।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান করা হয়। এ সময় ৪৪ লক্ষ ৯১ হাজার ৭৮০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী এবং আতশবাঁজি আটক করতে সক্ষম হয়।এছাড়া চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপি, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এবং শ্রীমঙ্গল উপজেলার গুটিবাড়ী, কাকমারাছড়া বিওপি’র সীমান্ত এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। এসব অভিযানে ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ভারতীয় গাঁজা, চিনি, রাবার, সিএনজি এবং মোটর সাইকেল আটক করা হয়। গুইবিল এবং রাজেন্দ্রপুর বিওপি’র সীমান্ত এলাকা থেকে বিজিবি’র টহলদল অভিযান পরিচালনা করে ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদপে গ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান।তিনি বলেন, চলতি মে মাসে ২৮ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭ হাজার ৬৭০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..