রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

হবিগঞ্জে সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মোঃ নুরুজ্জামান রাজু – হবিগঞ্জে ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান। শনিবার (১৮ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফকরুল ইসলামের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করেন বিজিবি ৫৫ ব্যাটালিয়ান এর অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান ও তার দল। 

বিজিবি জানায়, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জব্দকৃত ২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশী মদ, ৩৬ হাজার ৫০০ লিটার দেশী মদ, ৩ হাজার ৪৮৮ বোতন ফেন্সিডিল, ৯ হাজার ৭৭৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮১ পিস ইয়াবা, ১ হাজার ২৫ ক্যান বিয়ারসহ বিভিন্ন ধরণের মাদক ও বিড়ি রোলার দিয়ে ধ্বংস করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, মাদক ধ্বংস করার সময় পরিবেশের কোনো ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আগে গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হতো। এতে বাতাসে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়তো। কিন্তু এবার আমরা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় গাঁজার সাথে বালি ও সিমেন্ট মিশ্রন করে মাটিতে পুঁতে দিয়েছি। এতে কিছুদিন পর সেটি জৈব্য সারে পরিণত হবে। এছাড়াও লিকুইড যে মাদক রয়েছে সেগুলোর বোতল ভেঙে একটি বদ্ধ জায়গায় রেখে পর্যাপ্ত পরিমাণ পানি ও চুন মিশিয়ে নষ্ট করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..