শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল

হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য-শূন্যতার প্রচারে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

হবিগঞ্জ শহরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্জ্য-শূন্যতার প্রচারে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব ২০২৫। উৎসবের আয়োজনে ছিল হবিগঞ্জ জেলা প্রশাসন। বুধবার শহরের নিমতলায় এ উৎসবের উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। উদ্বোধনকালে জেলা প্রশাসক হবিগঞ্জকে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার জন্য সকল স্তরের নাগরিকদের মাঝে সচেতনতা গড়ে তোলার আহবান জানান। এ ব্যাপারে তিনি তরুনদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবদুল কাদের প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার উপপরিচালক প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমান, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে হবিগঞ্জ শহরের প্রধান সড়কে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। দুইটি টিমে বিভক্ত হয়ে এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল হবিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। হবিগঞ্জ পৌরসভার ব্যাটারী চালিত দুটি নতুন মিনি গারভেজ ভ্যান ওই অভিযান চালু করা হয়। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের নতুন এপ্রোন দেয়া হয়। পৌরসভার পরিচ্ছন্নতা টিমের অংশগ্রহনে সার্বিক সমন্বয় করেন হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী।
পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন হবিগঞ্জ পৌরসভার জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। শায়েস্তানগর এলাকায় ফুটপাটে অবৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য জনৈক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। নিজ নিজ দায়িত্বে ফুটপাত হতে দোকানপাট ও মালামাল অপসারণ না করতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের উদ্যোগে পুলিশ প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান পৌর নির্বাহী কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..