বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
ওমানে দুই তালার ছাদ থেকে পরে কোমর এবং পায়ের হাড় ভেঙ্গে ভয়াবহ দুর্ঘটনা বানিয়াচংয়ে একই পরিবারের দুই সন্তানের উজ্জ্বল মুখ: বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের চমকপ্রদ সাফল্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র হস্তান্তর হবিগঞ্জে সরকারি অনুমোদন পেল দৈনিক ‘রূপান্তর সময়’ ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি (জনবীমা) হবিগঞ্জে প্রশিক্ষণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তরুণ সমাজ সেবক মোহাম্মদ সজলু মিয়া ন্যাশনাল টি’র আর্থিক হিসাবে বড় ধরনের গরমিল, নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এলো উদ্বেগজনক তথ্য বহুল প্রচারিত দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকায় হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল। দুই ভাই মিলে এক ভাগে কোরবানি দেয়া জায়েজ? হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মোঃ জাকির মিয়া

১০০ জনকে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরি ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ২৮৯ বার পঠিত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ (কাস্টমার সার্ভিস)’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম
এক্সিকিউটিভ (কাস্টমার সার্ভিস)।
পদসংখ্যা
মোট ১০০ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইংলিশ মিডিয়াম থেকে ও লেভেল এবং এ লেভেল পাস বা বিদেশি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।নিয়ম মেনে কাজে আগ্রহী, যোগাযোগ দক্ষতা ও ইন্টারপারসোনাল স্কিল থাকতে হবে। প্রার্থী পুরুষ হলে ন্যূনতম উচ্চতা ৫ ফিট ৬ ইঞ্চি ও নারী হলে ন্যূনতম উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি থাকতে হবে।কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। দলবদ্ধ হয়ে কাজের আগ্রহ ও চাপ সামলে কাজ করার মানসিকতা থাকতে হবে।এছাড়া কাস্টমার সার্ভিস, গ্রাউন্ড সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ২২ থেকে অনূর্ধ্ব ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
৩৫,০০০/-টাকা। তবে ৬ মাস পরে বেতন আরও বাড়বে। এছাড়াও মেডিকেল অ্যালায়েন্স, প্রভিডেন্ট ফান্ড, ইনস্যুরেন্স ও গ্রাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক সেলারি রিভিউ, বছরে দুবার উৎসব ভাতা ও বছরে নির্ধারিত সংখ্যক বিনামূল্যে বিমানের টিকেট পাওয়া যাবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর, ২০২২।
সূত্র : বিডিজবস।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..