সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

মোহাম্মদ শাহ্ আলম
  • আপলোডের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পঠিত

নাহিজ সভাপতি মজিদ সাধারণ সম্পাদক
২০২৬ সনের জন্য হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি, দৈনিক নয়া দিগন্তের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার ও দৈনিক কালবেলার হবিগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী কোষাধ্যক্ষ বৈশাখী টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ছানু মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির হবিগঞ্জ প্রতিনিধি এস এম সুরুজ আলী।কার্য নির্বাহী কমিটির অন্য ১০ জন সদস্য হলেন- হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাউছার আহমেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ এবং দৈনিক রূপান্তর সময় পত্রিকার সম্পাদক প্রকাশক ও মূদ্রাকর, এশিয়া বানী ও দি বাংলাদেশ এক্সপ্রেস হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন উপলক্ষে গতকাল হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তে আয়োজিত এক সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের মান উন্নয়নে প্রশিক্ষণ ব্যবস্থা বাড়ানো, হবিগঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ, সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..