শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

আইনজীবী না হয়েও গ্রাউন পরে! কোর্টে প্রতারণার অভিযোগ – সাংবাদিককে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

চাঞ্চল্যকর এক ঘটনায় জানা গেছে, রুমা আক্তার নামে একজন নারী নিজেকে আইনজীবী পরিচয়ে কোর্টে ঘোরাফেরা করছেন এবং সহজ-সরল মানুষের কাছ থেকে অর্থ কড়ি হাতিয়ে নিচ্ছেন। জানা যায়, তিনি একজন অভিজ্ঞ আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা করে আসছেন দীর্ঘদিন ধরে।

এই বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক জলিল প্রতারণার তথ্য সংগ্রহ করতে কোর্টে যান। কিন্তু সেখানে ৬০ বছর বয়সী এই সিনিয়র সাংবাদিককে ‘আইনজীবীকে আটকে রাখা’র মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযোগ আনেন শিক্ষানবিশ আইনজীবী রুমা আক্তার।

ভিডিওতে দেখা গেছে, উল্টো সাংবাদিক জলিলই সেখানে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হন। তাকে চড়-থাপ্পড় মারার ঘটনাটি কোর্টের সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন আইনজীবী পরিচয়ে থাকা ব্যক্তি সাংবাদিকের উপর নির্যাতন চালাচ্ছেন।

এদিকে, সাংবাদিক জলিলকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত আইনজীবী নুরুল ইসলাম চৌধুরী নিজের ফেসবুক আইডি থেকে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মিথ্যা তথ্য ছড়িয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন।

এই ঘটনায় সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করছেন সাংবাদিক মহলসহ সাধারণ মানুষ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..