বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ আনন্দ পুর ইসলামি সমাজ কল্যাণ সুন্নী যুব সংঘের ওয়াজ মাহফিল জাতীয় সাংবাদিক সংস্থার সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা: সভাপতি জয়নাল, সম্পাদক সাজন ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে বাউল ঘরের অশ্লিললতা বন্ধের বিষয়ে আলোচনা সভায় কঠোর হুশিয়ারী কমিটি গঠন

নবীগঞ্জ থানার ওসি অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল

মোঃ নুরুজ্জামান রাজু
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনকে অপসারণের দাবীতে ঝাড়– মিছিল অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ নেতার সঙ্গে ছবি’র জের ধরে তাকে অপসারণের দাবীতে ঐ ঝাড়– মিছিল করেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিছিলটি শহরের গোল্ডেন প্লাজার সামনে থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

এতে উপজেলা জাসাসের সদস্য সচিব কাজী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবদল নেতা শেখ শিপন মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, জিল্লুর রহমান, নুর আলী, ছেরাগ আলী, রূপচাদ মিয়া, জিয়াউর রহমান, আরজু মিয়া, আলী হোসেন, উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুস সামাদ, যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান শানুর, ইনাতগঞ্জ কৃষকদলের সভাপতি মুহিত আলী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

এ সময় বক্তারা অভিযোগ করে বলেন- নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগকে পূর্ণবাসনে কাজ করছে। ওসি যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেনের বাড়িতে গিয়ে মিটিং করে পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আউশকান্দি ইউপি আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ ছবি ওঠান। যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।

এ ছাড়াও বক্তারা- ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার অনুসারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিপক্ষে থানায় অভিযোগ করলেও ওসি কোনো ব্যবস্থাগ্রহণ করছেনা। এমনকি যুব লীগ নেতা কর্তৃক ধর্মীয় উস্কানিমূলক পোস্ট প্রচারের বিষয়ে ওসিকে জানালেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে ধরেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..