মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
নোটিশ :
নিজের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার সহ মনের কথা ও তথ্য দিয়ে  সংবাদ পাঠাতে পারেন, আপনার পরিচয় গোপন রেখে যাচাই বাছাই করে  নিয়ম অনুযায়ী   প্রকাশ করা হবে ।
শিরোনামঃ
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে? কারিগরি ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‎ফেসবুকে প্রেমের ফাঁদে ব্ল্যাকমেইল: হবিগঞ্জ ডিবির অভিযানে প্রতারক আটক পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ কারাগারে আ’লীগ নেতা দুলাল মিয়া নামের এক আসামীর মৃত্যু।। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না মিয়া না পেরে দেশে চলে গেছে গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে উঠান বৈঠক আয়োজনের নির্দেশ দিলেন তথ্য সচিব রূপাইছড়া রাবার বাগান ব্যবস্থাপক মনিরুল ইসলামের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ

হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখা(ডিএসবি)তে বার্ষিক পরিদর্শন করেন, মোঃ মিজানুর রহমান,বিপিএম-সেবা এডিআইজি।

মোহাম্মদ শাহ্ আলম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

আজ দুপুরে হবিগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি), হবিগঞ্জ বার্ষিক পরিদর্শন করেন,জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম-সেবা, মাননীয় অ্যাডিশনাল ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি),বাংলাদেশ পুলিশ, ঢাকা।

মাননীয় অ্যাডিশনাল ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব, এস এম মুরাদ আলী।

এ সময় অ্যাডিশনাল ডিআইজিকে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখা (ডিএসবি) এর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরে তিনি ডিএসবি’র বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টারপত্র খতিয়ে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, এস এম মুরাদ আলী ।

পরিদর্শন শেষে মাননীয় অ্যাডিশনাল ডিআইজি মহোদয় হবিগঞ্জ ডিএসবি’তে কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ রফিকুল ইসলাম, ডিআইও-১, ডিএসবি, হবিগঞ্জ, জনাব গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জ, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জসহ জেলা বিশেষ শাখায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগণ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..